হাওজা নিউজ এজেন্সি: ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকারি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে। তিনি সতর্ক করে জানান, ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে।
প্রতিউত্তরে ইরানি বাহিনী ড্রোন হামলা চালায় কিছু মার্কিন সামরিক জাহাজে। মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, আইআরজিসির নৌ ইউনিটগুলোর দ্রুত প্রতিক্রিয়ার ফলে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং ইরানি জাহাজকে সহায়তা প্রদান সম্ভব হয়।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ইরান-মার্কিন দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বরং পারস্পরিক উত্তেজনা ও সামরিক অভিযান আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পূর্ণমাত্রার যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে কিনা—তা নির্ভর করছে আগামী ৪৮ ঘণ্টার ঘটনাপ্রবাহের ওপর।
আপনার কমেন্ট